Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

হেপাটাইটিস রোগ শনাক্তকরণে উদ্যোগ মেডিপ্যাকের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩
শেয়ার করুন:
হেপাটাইটিস রোগ শনাক্তকরণে উদ্যোগ মেডিপ্যাকের

সংগৃহীত ছবি

বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষ এখনো শনাক্তকরণের বাইরে রয়েছেন। এ পরিস্থিতিতে রোগ শনাক্তকরণে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড।

প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাবটের সহযোগিতায় রাজধানীতে একটি কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘Elevating Hepatitis Diagnosis in Bangladesh: From Current Challenges to Next-Generation Solutions’।

এতে দেশের হেপাটাইটিস পরিস্থিতি, রোগ শনাক্তকরণের বিদ্যমান চ্যালেঞ্জ এবং আধুনিক পরীক্ষাপদ্ধতি নিয়ে আলোচনা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট ২০২৪ অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশে প্রায় ৮৩ লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত ছিলেন। এ পরিসংখ্যান দেশে রোগ শনাক্তকরণ ও স্ক্রিনিং কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরে।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশীদ নির্ভরযোগ্য ডায়াগনস্টিক প্রযুক্তির সহজলভ্যতার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবা খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

বৈজ্ঞানিক আলোচনা পর্বে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (এনআইএলএমআরসি) ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফা আকরাম বাংলাদেশের হেপাটাইটিস পরিস্থিতি ও রোগ নির্ণয়ের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া অ্যাবটের ডিস্ট্রিবিউশন অপারেশন্স ম্যানেজার চান্দ্রেশ মাদানী, ইনফেকশাস ডিজিজ ও ইমিউনোলজি বিভাগের অ্যাসোসিয়েট ডিরেক্টর পঙ্কজ বিশ্বকর্মা এবং ডা. হুসাইন আলী রোগ নির্ণয়ের নির্ভুলতা, সমন্বিত স্ক্রিনিং ও আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তি নিয়ে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে অ্যাবটের Alinity i অটোমেটেড ইমিউনোঅ্যাসে অ্যানালাইজার এবং HBsAg Next ও Anti-HCV Next অ্যাসে প্রযুক্তি পরিচয় করিয়ে দেওয়া হয়।

সমাপনী বক্তব্যে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুদ্দিন জিয়া দেশের ডায়াগনস্টিক সক্ষমতা বাড়াতে উন্নত প্রযুক্তি, কারিগরি সহযোগিতা ও পেশাগত জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে মেডিপ্যাকের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রযুক্তিকে দেশের স্থানীয় চাহিদার সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে মেডিপ্যাক।

হেপাটাইটিসরোগচিকিৎসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেনু বাতিলে আইনি নোটিশ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেনু বাতিলে আইনি নোটিশ