Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় করপোরেট কর্নার

এডাস্টে বর্ণাঢ্য আয়োজনে ‘মৌসুমি ফল উৎসব’ ও ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ২০:০৫
এডাস্টে বর্ণাঢ্য আয়োজনে ‘মৌসুমি ফল উৎসব’ ও ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’

সংগৃহীত ছবি

দেশীয় ঐতিহ্য, পুষ্টি সচেতনতা এবং শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষকে এক সুতোয় গেঁথে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) এগ্রিবিজনেস বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য ‘মৌসুমি ফল উৎসব’ এবং স্প্রিং-২০২৬ সেমিস্টারের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত মৌসুমি ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক আহসান হাসিব খান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ সিরাজুল হক চৌধুরী, কামরুন নেহার এবং এগ্রিবিজনেস বিভাগের এডভাইজর প্রফেসর ড. মীর্জা হাছানুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন।

প্রধান অতিথি শামসুল আলম লিটন তার বক্তব্যে বলেছেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কেবল পাঠদান ও গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য, নৈতিক মূল্যবোধ ও সুস্থ জীবনাচারের চর্চা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। মৌসুমি ফল আমাদের কৃষি ঐতিহ্য ও পুষ্টি নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের স্বীকৃতির পাশাপাশি তাদের দেশীয় সংস্কৃতির সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরও বলেন- আমি বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা, মনন ও মানবিক গুণাবলির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।’

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেছেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের দেশীয় মৌসুমি ফল শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিগুণে সমৃদ্ধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।’

অতিথিরা এ ধরনের সৃজনশীল ও শিক্ষাবান্ধব উদ্যোগের জন্য এগ্রিবিজনেস বিভাগকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাঙালির সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি ও মৌসুমি ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশীয় নানা প্রজাতির মৌসুমি ফল প্রদর্শন ও পরিবেশন করা হয়। একই সঙ্গে স্প্রিং-২০২৬ সেমিস্টারে অসাধারণ একাডেমিক সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পদক প্রদান করা হয়। অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পদক তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সবার আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। উৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৫

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩১

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    ২৭ আগস্ট ২০২৬, ০১:২৪

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    ২৭ আগস্ট ২০২৬, ০৩:০০

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    ২৭ আগস্ট ২০২৬, ০২:২৮

    রংপুরে চার খুন: মরদেহ পড়ে থাকা ছাদে আলামত নষ্টের অভিযোগ

    রংপুরে চার খুন: মরদেহ পড়ে থাকা ছাদে আলামত নষ্টের অভিযোগ

    ২৭ আগস্ট ২০২৬, ০০:৫০

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৩

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    পাকিস্তানে হাসপাতালে আগুন: কর্মীরা ছিলেন না, দরজাও বন্ধ ছিল!

    পাকিস্তানে হাসপাতালে আগুন: কর্মীরা ছিলেন না, দরজাও বন্ধ ছিল!

    ২৭ আগস্ট ২০২৬, ০১:০৮

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    advertiseadvertise