Agamir Somoy E-Paper
সোমবার, ৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
৯ গ্রামের মানুষের ফি নেন না ডা. সীমান্ত
সোমবার, ৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে সিএসই ফেস্ট অনুষ্ঠিত

  • অংশগ্রহণ করে ৮৬টি বিশ্ববিদ্যালয় দল
সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ২০:১০
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে সিএসই ফেস্ট অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

প্রযুক্তি, উদ্ভাবন ও সৃজনশীলতার মিলনে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শেষ হলো তিন দিনব্যাপী ‘এনডিইউবি সিএসই ফেস্ট ২০২৬’। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রযুক্তিপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় জ্ঞান, প্রতিযোগিতা ও উৎসবের এক অনন্য মিলনমেলায়।

আজ শনিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামে তিন দিনব্যাপী এ আয়োজনের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি।

বক্তব্য প্রদানকালে ড. কায়কোবাদ জানিয়েছেন, নটর ডেম কলেজের গৌরবময় ঐতিহ্য অনুসরণ করে এনডিইউবিও প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল অবস্থান তৈরি করছে। শারীরিক শক্তির সীমাবদ্ধতা থাকলেও মেধাশক্তির বিকাশের কোনো সীমা নেই। জ্ঞানচর্চা, অনুশীলন ও সৃজনশীলতার মাধ্যমে মেধাশক্তিকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ সময় তিনি দেশের উন্নয়নে শিক্ষার্থীদের মেধা ও চিন্তাশক্তি বিকাশে মনোযোগী হতে হবে।

ফাদার প্যাট্রিক তার বক্তব্যে আধুনিক বিশ্বে সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেছেন, ‘প্রযুক্তির অগ্রগতির ফলে মহাকাশ ও চাঁদ নিয়েও নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের তিনি কম্পিউটারকে শুধু একটি যন্ত্র হিসেবে নয়, বরং কল্পনা, উদ্ভাবন ও সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. ফাদার চার্লস বি গর্ডন, সিএসসি, রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, ডিন অধ্যাপক ড. অলোক কুমার চক্রবর্তী, সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এইচ এম সাইফুল ইসলাম, প্রোগ্রাম আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ বিভিন্ন প্রতিযোগিতার বিচারকরা।

এর আগে গত বৃহস্পতিবার বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়। র‌্যালি শেষে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার প্যাট্রিক, উপউপাচার্য ফাদার চার্লস এবং রেজিস্ট্রার ব্রাদার সুবলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিন শুক্রবার (১৫ মে) বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘ইন্টার কলেজ স্টেম অলিম্পিয়াড। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার প্যাট্রিক, উপউপাচার্য ফাদার চার্লস, রেজিস্ট্রার ব্রাদার সুবলসহ অনেকেই উপস্থিত ছিলেন। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে নটর ডেম কলেজের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। চতুর্থ স্থান অধিকার করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড
কলেজ।

সর্বশেষ শনিবার (১৬ মে) অনুষ্ঠিত হয় উৎসবের মূল আকর্ষণ ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি)। প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৮৬টি দল অংশগ্রহণ করে। এতে সেরা সাতটি দলকে পুরস্কৃত করা হয়। এরমধ্যে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট আগডুম), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট সুপারনোভা) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট গডফাদার্স)।

একই দিনে অনুষ্ঠিত হয় ‘কোডের গণ্ডি পেরিয়ে: নৈতিকতা, যুক্তিবোধ ও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং’ শীর্ষক সেমিনার। এতে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, অ্যাসোসিয়েশন ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক ড. ফারজানা আলম, সাউথইস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার মনজুর, এনডিইউবির ডিন অধ্যাপক ড. অলোক কুমার চক্রবর্তী এবং ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস।

সমাপনী অনুষ্ঠানে ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্টসহ সিএসসি ফেস্টের সব প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

নটর ডেম বিশ্ববিদ্যালয়সিএসই
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ১
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১০:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    মিসর
    ০
    advertisement
    advertisement
    ব্রাজিল বারবার আটকায় সোনালি প্রজন্মে

    ব্রাজিল বারবার আটকায় সোনালি প্রজন্মে

    ০৬ জুলাই ২০২৬, ০০:১৪

    ‘এক লাখ টাকার জন্য আমার চোখের সামনে আমার বাবাডারে মারছে!’

    ‘এক লাখ টাকার জন্য আমার চোখের সামনে আমার বাবাডারে মারছে!’

    ০৬ জুলাই ২০২৬, ০০:১৫

    ব্রাজিলের একাদশে নেই নেইমার, ফিরেছেন মার্তিনেল্লি

    ব্রাজিলের একাদশে নেই নেইমার, ফিরেছেন মার্তিনেল্লি

    ০৬ জুলাই ২০২৬, ০১:০৪

    দুই যুগের অটুট বন্ধন

    দুই যুগের অটুট বন্ধন

    ০৬ জুলাই ২০২৬, ০০:২৮

    রপ্তানিতে নগদ সহায়তা আরও ছয় মাস একই থাকছে

    রপ্তানিতে নগদ সহায়তা আরও ছয় মাস একই থাকছে

    ০৬ জুলাই ২০২৬, ০১:১৬

    আপিলে আটকে গেল শিল্পী সমিতির শপথ

    আপিলে আটকে গেল শিল্পী সমিতির শপথ

    ০৬ জুলাই ২০২৬, ০০:৩৪

    রাজনীতি কি আমারে ভাত দিব?

    রাজনীতি কি আমারে ভাত দিব?

    ০৬ জুলাই ২০২৬, ০১:১৬

    ঘটনা সত্য

    ঘটনা সত্য

    ০৬ জুলাই ২০২৬, ০০:৪০

    ৩১ জুলাই ঢাকায় মাইকেল জ্যাকসন ট্রিবিউট কনসার্ট

    ৩১ জুলাই ঢাকায় মাইকেল জ্যাকসন ট্রিবিউট কনসার্ট

    ০৬ জুলাই ২০২৬, ০০:৪৪

    নতুনভাবে সাবিলা নূর

    নতুনভাবে সাবিলা নূর

    ০৬ জুলাই ২০২৬, ০০:৪৯

    ম্যাডোনার সিক্যুয়েল অ্যালবাম

    ম্যাডোনার সিক্যুয়েল অ্যালবাম

    ০৬ জুলাই ২০২৬, ০০:৪৭

    সাতগম্বুজ মসজিদ, ১৭০০ খ্রিস্টাব্দ

    সাতগম্বুজ মসজিদ, ১৭০০ খ্রিস্টাব্দ

    ০৬ জুলাই ২০২৬, ০১:০৮

    ঢাকা চিড়িয়াখানা

    ঢাকা চিড়িয়াখানা

    ০৬ জুলাই ২০২৬, ০১:১১

    ‘ঢাকায় ফেলে এসেছি আমার সবটা’

    ‘ঢাকায় ফেলে এসেছি আমার সবটা’

    ০৬ জুলাই ২০২৬, ০১:১৩

    advertiseadvertise