গভর্নরের সঙ্গে সাক্ষাৎ আইসিএমএবির
অনলাইন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট মো. কাউসার আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে আর্থিক খাতের সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সিএমএ পেশাজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলে আরও ছিলেন আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট আব্দুল মতিন পাটোয়ারী ও এস এম জহির উদ্দিন হায়দার, কাউন্সিল সদস্য আরিফ খান, মিডিয়া কমিটির চেয়ারম্যান মুশফিকুর রহমান, নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম এবং উপপরিচালক মো. মোসলেম উদ্দিন।




