Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

১০ নভেম্বর শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, ৮০ শতাংশ পর্যন্ত ছাড়

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১৭:২৫
শেয়ার করুন:
১০ নভেম্বর শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, ৮০ শতাংশ পর্যন্ত ছাড়

সংগৃহীত ছবি

বছরের সবচেয়ে বড় কেনাকাটার আয়োজন ‘১১.১১– দ্য বিগেস্ট সেল অব দ্য ইয়ার’ নিয়ে আসছে দারাজ বাংলাদেশ। আগামী ১০ নভেম্বর রাত ৮টায় শুরু হয়ে ক্যাম্পেইনটি চলবে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত। এবারের আয়োজনে বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড়, বিশেষ ব্র্যান্ড অফার, পেমেন্টে ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি এবং আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে।

ক্রেতাদের জন্য এবারের ক্যাম্পেইনে ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে ৭৫ শতাংশ এবং ক্লিয়ারেন্স সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এ ছাড়া মেগা ডিলে বিশেষ মূল্যে পণ্য কেনার সুযোগ থাকছে। নির্ধারিত পেমেন্ট পদ্ধতিতে প্রি-পেমেন্টে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ের পাশাপাশি সাইট জুড়ে ডেলিভারি চার্জে ছাড় এবং নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি পাওয়া যাবে।

ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে ছয় থেকে সাত ঘণ্টার জন্য ‘ব্র্যান্ড রাশ আওয়ার’ আয়োজন করা হবে। এ সময়ে বিভিন্ন শীর্ষস্থানীয় ব্র্যান্ডের পণ্যে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা।

এবারের আয়োজনে কেনাকাটার পাশাপাশি থাকছে পুরস্কার জেতার সুযোগ। ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় ওয়ালটনের ৬ কেজি টপ লোডিং ওয়াশিং মেশিন, বেগাসো হাইল্যান্ডের ২৪ ইঞ্চি বেবি বাইসাইকেল এবং হায়ারের ৩০ লিটারের ওয়াটার হিটার জেতার সুযোগ থাকছে।

এ ছাড়া ‘১১.১১ জ্যাকপট’-এ প্রথম পুরস্কার হিসেবে থাকছে মাস্টারকার্ডের সৌজন্যে আইফোন ১৮ প্রো ম্যাক্স (২৫৬ জিবি)। পাশাপাশি ওয়ালটনের ১৫৭ লিটারের রেফ্রিজারেটর এবং মিনিস্টারের ৩২ ইঞ্চি এইচডি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভিও পুরস্কার হিসেবে দেওয়া হবে।

মূল ক্যাম্পেইন শুরুর আগে ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত দারাজ বাংলাদেশের ফেসবুক পেজে ‘স্পিন দ্য হুইল’ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। পুরো ক্যাম্পেইন জুড়ে বিভিন্ন সময়ে থাকবে সারপ্রাইজ ফ্ল্যাশ ভাউচার। দারাজ চয়েসের ক্ষেত্রে তিনটি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং পাঁচটি পণ্য কিনলে একটি পণ্য উপহারসহ ফ্রি ডেলিভারির সুবিধা পাওয়া যাবে।

কেনাকাটায় বাড়তি সাশ্রয় নিশ্চিত করতে ১৮টির বেশি ব্যাংক, কার্ড স্কিম ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে দারাজ। এর মধ্যে রয়েছে বিকাশ, নগদ, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মাস্টারকার্ড ও ইউনিয়নপে ইন্টারন্যাশনাল।

এসব প্রতিষ্ঠানের নির্ধারিত পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় ও ক্যাশব্যাক পাওয়া যাবে। এ ছাড়া ইবিএল জিপ ও এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডে কেনাকাটায় বিশেষ ক্যাশব্যাক সুবিধা থাকছে। যোগ্য গ্রাহকরা প্রযোজ্য শর্তে সর্বোচ্চ ছয় মাসের জন্য শূন্য শতাংশ সুদে কিস্তিতে পণ্য কেনার সুযোগ পাবেন।

মাস্টারকার্ড ব্যবহারকারীদের জন্যও থাকছে বিশেষ পুরস্কার। নভেম্বর মাস জুড়ে দারাজে সেভ করা মাস্টারকার্ড ব্যবহার করে যিনি সবচেয়ে বেশি অর্ডার করবেন, তাকে আইফোন ১৮ প্রো ম্যাক্স (২৫৬ জিবি) বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে।

এবারের ক্যাম্পেইনে দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ড অংশ নিচ্ছে। এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে হিমালয়া, রেকিট বেনকিজার, ইউনিলিভার, এসিআই, ম্যারিকো ও হায়ার। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে গোদরেজ, ফ্রেশ হাইজিন, ভিশন, বাটা, লোটো, রিয়েলমি, জেইন অ্যান্ড মাইজা ও নেসলে। সিলভার স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে মোশন ভিউ, নিওকেয়ার, ডাবর, সেসা, মিনিস্টার, টিপি-লিংক ও এসার।

এসব ব্র্যান্ডের অংশগ্রহণে ইলেকট্রনিকস, ফ্যাশন, এফএমসিজি, হেলথ অ্যান্ড বিউটি, হোম অ্যাপ্লায়েন্স ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা।

ক্যাম্পেইন প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, ১১.১১ তাদের জন্য বছরের অন্যতম বড় আয়োজন। অনেক ক্রেতা এ সময় প্রয়োজনীয় কেনাকাটা করেন। তাই ক্রেতারা যেন পছন্দের পণ্য সাশ্রয়ী দামে কিনতে পারেন এবং কেনাকাটার অভিজ্ঞতা সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়, সে লক্ষ্যেই বিভিন্ন ব্র্যান্ড ও পেমেন্ট পার্টনারের সঙ্গে মিলে এবার আরও বেশি অফার ও পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এবারের ১১.১১ ক্যাম্পেইন ক্রেতাদের কেনাকাটায় বাড়তি আনন্দ ও সাশ্রয় নিয়ে আসবে।

দারাজের ১১.১১ ক্যাম্পেইনের অফার উপভোগ করতে গ্রাহকরা দারাজের ক্যাম্পেইন পেজ ভিজিট করতে পারবেন অথবা অ্যাপ ডাউনলোড করতে পারবেন। ক্যাম্পেইনের সর্বশেষ তথ্য ও ঘোষণা জানতে দারাজ বাংলাদেশের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলো অনুসরণ করা যাবে।

দারাজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত