Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

বিশ্বকাপ উপলক্ষে খাবার ও গ্রোসারিতে ফুডপান্ডার ৩০ শতাংশ ছাড়

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৭:৪১
বিশ্বকাপ উপলক্ষে খাবার ও গ্রোসারিতে  ফুডপান্ডার ৩০ শতাংশ ছাড়

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ উপলক্ষে খাবার ও গ্রোসারি অর্ডারে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা। নির্দিষ্ট রেস্টুরেন্ট ও প্যান্ডামার্ট থেকে অর্ডার করলে গ্রাহকেরা এ সুবিধা পাবেন।

‘মেক গেম নাইট ডেলিশিয়াস’ ক্যাম্পেইনের আওতায় অংশগ্রহণকারী রেস্টুরেন্ট ও প্যান্ডামার্ট থেকে অর্ডারের সময় ‘ডিলনাও’ প্রোমো কোড ব্যবহার করলে এই ছাড় পাওয়া যাবে। তবে অফারটি নির্দিষ্ট শর্তসাপেক্ষে প্রযোজ্য হবে।

ফুডপান্ডা জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে খেলা দেখার আয়োজনকে আরও সহজ ও উপভোগ্য করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই অফারের মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন রেস্টুরেন্টের খাবারের পাশাপাশি প্যান্ডামার্ট থেকে স্ন্যাকস, পানীয়, ফ্রোজেন ফুড এবং অন্যান্য গ্রোসারি পণ্য অর্ডার করতে পারবেন।

ফুডপান্ডা বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর প্রাসুন যাদন উল্লেখ করেছেন, বিশ্বকাপের সময় অনেকেই বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে বসে খেলা উপভোগ করেন। আবার অনেককে গভীর রাত পর্যন্ত জেগে প্রিয় দলের খেলা দেখতে হয়। এমন সময়ে প্রয়োজনীয় খাবার ও পণ্য দ্রুত পৌঁছে দিয়ে গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করাই এ উদ্যোগের লক্ষ্য।

তার ভাষ্য, গ্রাহকেরা তাদের পছন্দের রেস্টুরেন্ট ও প্যান্ডামার্ট থেকে প্রয়োজনীয় পণ্য অর্ডার করে দ্রুত ডেলিভারির সুবিধা পাবেন। এতে তারা ঝামেলামুক্তভাবে খেলা উপভোগে বেশি মনোযোগ দিতে পারবেন।

ফুডপান্ডা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম শীর্ষ ডেলিভারি প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি দ্রুত ও সুবিধাজনক উপায়ে খাবার, গ্রোসারি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে। বর্তমানে সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া এবং মিয়ানমারসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১০টি বাজারে ফুডপান্ডার কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি বৈশ্বিক ফুড ডেলিভারি কোম্পানি ডেলিভারি হিরোর একটি অঙ্গপ্রতিষ্ঠান।

ছাড়ফিফা বিশ্বকাপখাবার ও গ্রোসারিফুডপান্ডা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: