কর্মসংস্থান ব্যাংকের এমডির অবসরজনিত বিদায় সংবর্ধনা
সংবাদ বিজ্ঞপ্তি

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অরুন কুমার চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অফিসার্স অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো. শফিকুল ইসলাম মিঞা ও মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা অরুন কুমার চৌধুরীর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন।



