আহমেদ বাওয়ানী কলেজে সিটিজেনস ব্যাংকের সেমিনার
সংবাদ বিজ্ঞপ্তি

শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং সচেতনতা বাড়াতে ঢাকার আরমানিটোলায় আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজে ‘স্টুডেন্ট ব্যাংকিং’বিষয়ক সেমিনার করেছে সিটিজেনস ব্যাংক। ব্যাংকের ফিন্যান্সিয়াল লিটারেসি উইংয়ের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান। এ ছাড়া সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল লতিফ, ফিন্যান্সিয়াল লিটারেসি উইং প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম শিকদার এবং একাডেমির অধ্যক্ষ সারওয়াত খানমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের ব্যাংকিংয়ের মৌলিক ধারণা ও সঞ্চয়ের গুরুত্ব জানাতে এ আয়োজন করা হয়।



