স্বাস্থ্যসেবায় ছাড়ে আরোগ্য ও ব্র্যাক ব্যাংকের চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি

ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা দিতে অনলাইন ফার্মেসি আরোগ্য লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর আওতায় ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা আরোগ্য অ্যাপ বা ওয়েবসাইটে কেনাকাটায় চলমান অফারের পাশাপাশি মোট বিলের ওপর অতিরিক্ত ৭ দশমিক ৫ শতাংশ ছাড় পাবেন। এ ছাড়া ল্যাব টেস্টের ক্ষেত্রে অতিরিক্ত ১০ শতাংশসহ সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব ক্রেডিট কার্ড মিথিলা আলমগীর জুহি এবং হেড অব ডেবিট কার্ড রাসিফ আল করিম উপস্থিত ছিলেন। আরোগ্যর পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট (গ্রোথ) আহমেদ সাজিদ, পার্টনারশিপ লিড নিবরাস আব্দুল্লাহ করিম।



