Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

টেকসই পর্যটন উদ্যোগে বর্ষসেরা পুরস্কার পেলেন শাখাওয়াত হোসেন

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৭:৪৯
টেকসই পর্যটন উদ্যোগে বর্ষসেরা পুরস্কার পেলেন শাখাওয়াত হোসেন

সংগৃহীত ছবি

টেকসই পর্যটন উদ্যোগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’-এ ‘বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ’ বিভাগে পুরস্কার পেয়েছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন।

গত ৩ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলাদেশ পর্যটন বোর্ড প্রথমবারের মতো এ পুরস্কারের আয়োজন করে।

খাদ্য ব্যবস্থাপনায় অপচয় রোধ, ব্যয় কমানো এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে তাঁর উদ্ভাবিত ‘শাখাওয়াতের খাদ্য ব্যয় নিয়ন্ত্রণের ছয়টি ধাপ’ উদ্যোগের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, উদ্যোগটি হোটেল ও রেস্তোরাঁ খাতে খাদ্য ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় শাখাওয়াত হোসেন বলেন, এ স্বীকৃতি তাঁর উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশের আতিথেয়তা খাতে এ পদ্ধতি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক হোটেল ও রেস্তোরাঁ প্রতিষ্ঠানে এর প্রয়োগের সুযোগ তৈরিতে কাজ করছেন তাঁরা।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির মালিকানাধীন দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও হান্সা প্রিমিয়াম রেসিডেন্সের নেতৃত্ব দিচ্ছেন শাখাওয়াত হোসেন। পেশাগত জীবনে তাঁর ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করছেন এবং একই বিভাগে পিএইচডি গবেষণায় যুক্ত রয়েছেন।

‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’-এ পর্যটন, আতিথেয়তা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নসহ ১৬টি বিভাগে ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পর্যটনটেকসই পর্যটন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা