জিএসি ও হোন্ডা গাড়ি কেনায় ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার
সংবাদ বিজ্ঞপ্তি

জিএসি ও হোন্ডা ব্র্যান্ডের গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে ডিএইচএস মটরস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। চুক্তির আওতায় ব্যাংকটির প্রিমিয়াম গ্রাহকরা ১ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত ফ্রি গাড়ি রেজিস্ট্রেশন সুবিধা এবং ৮০ লাখ টাকা পর্যন্ত বিশেষ অটো লোন পাবেন। এ ছাড়া ডিএইচএস মটরস থেকে বছর জুড়ে গাড়ির যন্ত্রাংশ ও সার্ভিসে বিশেষ ছাড় পাওয়া যাবে। অফারটি আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি শেখ মোহাম্মদ আশফাক, রিটেইল ব্যাংকিংয়ের হেড অব ন্যাশনাল সেলস মাহাবুবুল ফারুক খান এবং ডিএইচএস মটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হামদুর রহমান, হেড অব অপারেশনস মোহাম্মদ ফাহিম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।



