বিশ্ব হার্ট দিবসে ঢাকার চার শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প

সংগৃহীত ছবি
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হৃদরোগ প্রতিরোধ ও হৃদস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল।
আগামী মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার চারটি শাখায় এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ক্যাম্পে আগতদের জন্য ইসিজি, রক্তে গ্লুকোজ পরীক্ষা (ফাস্টিং/র্যান্ডম) এবং রক্তচাপ মাপা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। প্রয়োজন অনুযায়ী রোগীরা চিকিৎসকের পরামর্শও নিতে পারবেন। এ ছাড়া চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হবে।
ক্যাম্পটি অনুষ্ঠিত হবে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার (২য় তলা), আলোক মিরপুর-১, আলোক মিরপুর (পল্লবী ১১½) এবং আলোক মিরপুর-১৪, কচুক্ষেত শাখায়।
বিশেষজ্ঞদের মতে, হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে হৃদ্স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আরও বাড়বে বলে আশা করছে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। প্রতিষ্ঠানটি সবাইকে ক্যাম্পে অংশ নিয়ে নিজের ও পরিবারের হৃদ্স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।



