ইউসিবি কার্ডে স্পেন্ড অ্যান্ড উইন অফারে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল টিকিট
প্রেস বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে কার্ড ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে ‘স্পেন্ড অ্যান্ড উইন’ শীর্ষক একটি ক্যাম্পেইন।
এতে অংশ নিয়ে গ্র্যান্ড প্রাইজ হিসেবে দুইজনের জন্য জেতার সুযোগ থাকছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার ভ্রমণ টিকিট। ক্যাম্পেইনে অংশ নিতে ইউসিবি ভিসা ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে নির্ধারিত সময়ে করতে হবে বেশি লেনদেন। ক্যাম্পেইনটি চলবে ২০ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত।
গ্র্যান্ড প্রাইজের পাশাপাশি সর্বোচ্চ ২০ জন কার্ডহোল্ডার পাবেন অফিসিয়াল ফিফা মার্চেন্ডাইজ। এছাড়া পরবর্তী ১০০ জন বিজয়ীর জন্য রাখা হয়েছে এক্সক্লুসিভ পুরস্কার।
আয়োজকরা জানিয়েছেন, ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করার পাশাপাশি ডিজিটাল লেনদেন ব্যবহারে দেওয়া হবে উৎসাহ।




