উত্তরা ব্যাংকের উদ্যোগে নারী স্বাস্থ্যসচেতনতা নিয়ে আলোচনা
সংবাদ বিজ্ঞপ্তি

সম্প্রতি উত্তরা ব্যাংক পিএলসি লেডিস ব্রাঞ্চ, ঢাকার উদ্যোগে ঢাকা বিজনেস অ্যান্ড প্রফেশনাল ওমেন্স ক্লাবে ‘SHE MATTERS— Women’s Health & Awareness Programme’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী স্বাস্থ্য ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ে আলোচনা, পূর্ণাঙ্গ শারীরিক সুস্থতা ও ফিটনেস সেশন এবং লেডিস ব্রাঞ্চের সঙ্গে দীর্ঘদিনের আস্থাপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্মানিত প্রবীণ গ্রাহকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের নির্বাহী মহাব্যবস্থাপক লিটন পাশা খান, মহাব্যবস্থাপক রীনা সুলতানা, সহকারী মহাব্যবস্থাপক নাজনীন নাহার শারমিন উপস্থিত ছিলেন।



