ডিজিটাল লেনদেন সহজ ও নিরাপদ করতে উত্তরা ব্যাংক পিএলসির ঢাকা লেডিস ব্রাঞ্চে ‘বাংলা কিউআর’ মার্চেন্ট সংযুক্তিকরণ সেবার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম। এই সেবার মাধ্যমে ব্যবসায়ীরা গ্রাহকদের কাছ থেকে দ্রুত ও নিরাপদে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আলী সামনুন, নির্বাহী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোহাম্মদ লিটন পাশা খান, মহাব্যবস্থাপক কামরুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস...