সীমান্ত ব্যাংকের খুলনা অঞ্চলের অর্ধ-বার্ষিক বিজনেস কনফারেন্স
সংবাদ বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
সম্প্রতি সীমান্ত ব্যাংকের খুলনা অঞ্চলের অর্ধ-বার্ষিক বিজনেস কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম।
এ ছাড়াও ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম, সিনিয়র ম্যানেজার (আইডিপিডি) মো. আরিফুল ইসলাম, ব্যাংকের খুলনা বিভাগের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ উক্ত অর্ধ-বার্ষিক বিজনেস কনফারেন্স-২০২৬ এ অংশগ্রহণ নেন।
অর্ধ-বার্ষিক বিজনেস কনফারেন্স-২০২৬ এ এই বছরের ব্যবসায়িক অর্জনসমূহ এবং আগামীদিনের ব্যবসায়িক লক্ষ্য ও কৌশল নিয়ে দিনব্যাপি আলোচনা করা হয়।






