এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি

গ্রাহকদের আরও উন্নত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা দিতে এবি ব্যাংক পিএলসির অষ্টগ্রাম শাখা একই ভবনের দ্বিতীয়তলায় স্থানান্তর করা হয়েছে। শাখাটি কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর উপজেলার জামতলী রোডসংলগ্ন মুস্তারী ভবনে অবস্থিত। সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানান্তরিত এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।



