রাজধানীতে ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
করপোরেট ডেস্ক

ডিজিটাল আর্থিক সেবার ভবিষ্যৎ নিয়ে গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো ষষ্ঠ ‘বাংলাদেশ ফিনটেক সামিট’।
মাস্টারকার্ড, ঢাকা ব্যাংক ও উপায়ের সহযোগিতায় এর আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ ফিনটেক ফোরাম। স্বাগত বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠানের সিইও সাজিদ মাহবুব।
কি-নোট স্পিকার ছিলেন ট্রান্সফাই গ্লোবালের নওশাদ হুসেইন ও জিএক্সব্যাংকের খুয়ান ইউ লি। এ ছাড়া আলোচনায় অংশ নেন কিউব মানির সিইও গাজী ইয়ার মোহাম্মদ, ঢাকা ব্যাংকের এমডি ওসমান এরশাদ ফায়েজ, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী, এমটিবির এমডি সৈয়দ মাহবুবুর রহমান, মাস্টারকার্ড বাংলাদেশের জাকিয়া সুলতানা লাবণীসহ ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষ কর্মকর্তারা।



