Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

বিডার সঙ্গে সমঝোতা স্মারক সই এনসিসি ব্যাংকের

প্রেস বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ২০:৪৬
বিডার সঙ্গে সমঝোতা স্মারক সই এনসিসি ব্যাংকের

এনসিসি ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মধ্যে সমঝোতা স্মারক সই

বিনিয়োগকারীদের জন্য দ্রুত, কার্যকর ও সমন্বিত সেবা নিশ্চিত করতে এনসিসি ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার মাধ্যমে বিনিয়োগকারীরা ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় ব্যাংকিং ও সংশ্লিষ্ট সেবাগুলো সহজে গ্রহণ করতে পারবেন। চুক্তির আওতায়, ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব খোলা এবং অন্যান্য প্রাসঙ্গিক ব্যাংকিং সেবা দেবে এনসিসি ব্যাংক। পাশাপাশি, নিরাপদ ও নির্ভরযোগ্য তথ্য আদান-প্রদানের জন্য উভয় প্রতিষ্ঠান সার্ভার-টু-সার্ভার সংযোগ স্থাপন করবে।

সম্প্রতি বিডার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর মো. শাহরিয়ার হুদা। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং বিডার বিনিয়োগ উন্নয়ন বিভাগের মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. শাহিনুজ্জামান, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং ট্রানজ্যাকশন ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেছেন, বিডার সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম সরকারের বিনিয়োগবান্ধব উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে বিনিয়োগকারীরা একই প্ল্যাটফর্ম থেকে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। তিনি আরও জানান, এনসিসি ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগ সংশ্লিষ্ট সেবার দক্ষতা, স্বচ্ছতা ও দ্রুততা বাড়াবে এবং দেশে আধুনিক ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।

চুক্তি অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান ডিজিটাল মাধ্যমে প্রয়োজনীয় তথ্য বিনিময় করবে এবং সিস্টেমের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেবে। একইসঙ্গে তথ্যের সঠিকতা, নিরাপত্তা এবং কার্যকর সেবা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করবে।

বিডাএনসিসি ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: