Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ইউএস বাংলার একযুগ, বহরে ২৫ উড়োজাহাজে ২০ গন্তব্যে ফ্লাইট

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৩:২৮
ইউএস বাংলার একযুগ, বহরে ২৫ উড়োজাহাজে ২০ গন্তব্যে ফ্লাইট

ফাইল ছবি

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি পদার্পণ করেছে ১৩তম বছরে। বর্তমানে ২৫টি উড়োজাহাজ দিয়ে দেশ-বিদেশের ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

এক যুগপূর্তি উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে। ২০১৪ সালে ড্যাশ৮-কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-যশোর রুটে যাত্রা শুরু করা ইউএস-বাংলার বহরে বর্তমানে রয়েছে তিনটি এয়ারবাস ৩৩০-৩০০ এবং নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি ৯০ শতাংশের বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড ধরে রেখেছে।

অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। ২০১৬ সালের ১৫ মে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট চালুর মাধ্যমে আন্তর্জাতিক যাত্রা শুরু করে। বর্তমানে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজুসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে ২০২৭ সালের মধ্যে বহরে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ নেক্সট জেনারেশন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার। এ ছাড়া চলতি বছর নেপালের কাঠমান্ডু রুটে পুনরায় ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের চাহিদা বিবেচনায় ২০২৭ সালের মধ্যে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো, মালয়েশিয়ার জোহরবারু ও পেনাং, হংকং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। ২০২৮ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্য এবং ২০৩০ সালের মধ্যে নিউইয়র্ক, টরন্টো ও অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

যাত্রীসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে ইউএস-বাংলা ২০২৫ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার অর্জন করেছে। এর আগে ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০১৫ সালেও একই স্বীকৃতি পেয়েছে সংস্থাটি।

ইউএস-বাংলা জানায়, বর্তমানে দেশে ও বিদেশে তাদের প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। পাশাপাশি নিয়মিত কর ও সারচার্জ পরিশোধের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখছে সংস্থাটি।

যাত্রীদের টিকিট সংগ্রহের সুবিধায় ইউএস-বাংলার ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ রয়েছে। দেশে ও দেশের বাইরে ৪০টির বেশি নিজস্ব সেলস অফিসের পাশাপাশি কয়েক হাজার ট্রাভেল এজেন্সি ও অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট সেবা দেওয়া হচ্ছে। নিয়মিত যাত্রীদের জন্য চালু রয়েছে ‘স্কাইস্টার’ প্রোগ্রাম।

স্বাধীনতার পর ইউএস-বাংলাই প্রথম দেশীয় বিমান সংস্থা, যা চীনের কোনো গন্তব্য, ভারতের চেন্নাই এবং মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট পরিচালনা করেছে। এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের পর ১৫ মিনিটের মধ্যে লাগেজ ডেলিভারি দেওয়ার মতো বিশেষ সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।

ইউএস-বাংলা শুধু যাত্রী পরিবহন নয়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে কার্গো পরিবহন সেবাও দিয়ে আসছে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং খেলাধুলার উন্নয়নেও সম্পৃক্ত রয়েছে সংস্থাটি।

এক যুগপূর্তি উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যেকোনো ধরনের প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। বর্তমান বিশ্বে যাত্রীদের সঠিক সেবা প্রদান করার জন্য আধুনিক এয়ারক্রাফটের কোনো বিকল্প নেই। ইউএস-বাংলা যাত্রীদের আরামদায়ক সেবাকে নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিনিয়ত নতুন নতুন এয়ারক্রাফট বহরে যুক্ত করে চলেছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে ইউএস-বাংলা পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’

তিনি আরও বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের সাফল্যে ভরা বারোটি বছরের সঙ্গে যে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিভিন্ন করপোরেট অফিস, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং সর্বোপরি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, তাদের সকলের প্রতি ইউএস-বাংলা কৃতজ্ঞতা প্রকাশ করছে।’

ইউএস-বাংলা এয়ারলাইন্সএকযুগবর্ষপূর্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে