ঢাকার বারিধারা ও সাতমসজিদ রোডে বাটার নতুন দুই স্টোর

দেশের শীর্ষস্থানীয় গ্লোবাল ফুটওয়্যার ব্র্যান্ড বাটা বাংলাদেশ রাজধানীর বারিধারা ও সাতমসজিদ রোডে দুটি নতুন স্টোর উদ্বোধন করেছে। নতুন স্টোর দুটির মাধ্যমে ঢাকায় বাটার রিটেইল উপস্থিতি আরও বিস্তৃত হলো এবং গ্রাহকদের জন্য সর্বশেষ ফুটওয়্যার ও লাইফস্টাইল কালেকশন সহজলভ্য হলো।
বাটার আধুনিক রিটেইল কনসেপ্টে সাজানো নতুন স্টোর দুটিতে পুরুষ, নারী ও শিশুদের জন্য রয়েছে সর্বশেষ ফুটওয়্যার ও লাইফস্টাইল কালেকশন। স্টাইল, আরাম, গুণগত মান ও বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে স্টোরগুলো।
বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিনের উপস্থিতিতে স্টোর দুটির উদ্বোধন করা হয়। এ সময় বাটা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, ব্যবসায়িক অংশীদার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে ফারিয়া ইয়াসমিন বলেছেন, “বাটায় আমরা পরিবর্তন ও নতুনত্বের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত থাকার চেষ্টা করি। ঢাকায় দুটি নতুন স্টোরের উদ্বোধন আমাদের রিটেইল উপস্থিতি শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন এলাকার গ্রাহকদের কাছে সর্বশেষ কালেকশন সহজলভ্য করার অঙ্গীকারের প্রতিফলন। প্রতিটি প্রজন্মের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে স্টাইল, আরাম, গুণগত মান ও উদ্ভাবনের সমন্বয় ঘটানো আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”
বারিধারার নতুন স্টোরটি রাজধানীর গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকার গ্রাহকদের জন্য বাটার পণ্য আরও সহজলভ্য করবে। অন্যদিকে সাতমসজিদ রোডের স্টোরটি ব্যস্ত ওই এলাকার গ্রাহকদের কাছে বাটার পণ্য ও সেবা পৌঁছে দিতে ভূমিকা রাখবে।
নতুন দুটি স্টোর উদ্বোধনের মাধ্যমে বাটা বাংলাদেশের রিটেইল সম্প্রসারণ কার্যক্রম আরও এগিয়ে গেল। একই সঙ্গে আধুনিক ডিজাইন, উদ্ভাবন ও গ্রাহককেন্দ্রিক সেবার সমন্বয়ে দেশের গ্রাহকদের আরও কাছে পৌঁছানোর কার্যক্রম অব্যাহত রাখছে প্রতিষ্ঠানটি।






