Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

বিইউবিটিতে এআই অলিম্পিয়াডের ঢাকা পর্ব অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ১৬:০৭
বিইউবিটিতে এআই অলিম্পিয়াডের ঢাকা পর্ব অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হয়েছে ‘তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’-এর ঢাকা আঞ্চলিক পর্ব। প্রতিযোগিতায় ঢাকা ও পার্শ্ববর্তী ছয় জেলার কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। দিনভর আয়োজনে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন চ্যালেঞ্জ গুরুত্ব পায়।

শনিবার সকাল ৮টায় নিবন্ধনের মাধ্যমে আয়োজন শুরু হয়। সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত এআই কোডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত চলে এআই কুইজ।

পরে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের মেডেল ও সনদ প্রদান করা হয়। একই সঙ্গে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়। তারা আগামী ১৬ মে জাতীয় এআই অলিম্পিয়াডে অংশ নেবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন বাস্তবতার অংশ এবং এ ক্ষেত্রেই তরুণরা ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। তিনি আরও জানান, এই অলিম্পিয়াডের বিজয়ীরা বিইউবিটিতে ভর্তির ক্ষেত্রে শতভাগ ওয়েভার সুবিধা পাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ও বিডিওএসএনের মহাসচিব অধ্যাপক ড. বি এম মাইনুল হোসেন এবং বিইউবিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুনশি মাহবুবুর রহমান। বিডিওএসএনের সভাপতি মুনির হাসান তার বক্তব্যে উল্লেখ করেন, এ ধরনের প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান ও রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব। তিনি মন্তব্য করেন, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি দীর্ঘমেয়াদি আগ্রহ তৈরি করতে সহায়ক হবে।

আয়োজক সংস্থা বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক জানায়, শিক্ষার্থীদের অংশগ্রহণ এআই বিষয়ে ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন। এবারের আসরে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও সংগঠন অংশীদার হিসেবে যুক্ত ছিল।

পুরস্কার বিতরণীবিইউবিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ