শিক্ষা একটি দেশের ভবিষ্যৎ নির্মাণের প্রধান ভিত্তি। কিন্তু শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেই একটি দেশের শিক্ষাব্যবস্থা সফল হয় না। প্রকৃত সাফল্য তখনই, যখন একজন গ্র্যাজুয়েট জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে দেশ ও আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতা করতে পারেন। বাংলাদেশের বর্তমান বাস্তবতা আমাদের এই জায়গাটিই নতুন করে ভাবতে বাধ্য করছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লেবার ফোর্স সার্ভে-২০২৪ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষিতদের বেকারত্বের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। জাতীয় বেকারত্বের হার যেখানে প্র...