সেমিস্টার ফি পরিশোধে উপায়-স্প্লিটপে চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি

শিক্ষার্থীদের সেমিস্টার ফি পরিশোধ সহজ করতে চুক্তি করেছে ‘উপায়’ ও ‘স্প্লিটপে’। এর আওতায় শিক্ষার্থীরা উপায়ের মাধ্যমে আবেদন করে কমিউনিটি ব্যাংকের ‘বাই নাও, পে লেটার’ সুবিধায় কিস্তিতে ফি দিতে পারবেন। এতে প্রযুক্তি সহায়তা দিচ্ছে স্প্লিটপে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপায়ের হেড অব করপোরেট সেলস সাজ্জাদ আলম ও স্প্লিটপের এমডি জুবায়ের মাহমুদ পুলক। অনুষ্ঠানে উপায়ের হেড অব টেকনোলজি মামুন রেজা খান, হেড অব হিউম্যান রিসোর্সেস অর্পণ কুমার সাহা, এনএসইউর ফ্যাকাল্টি মেম্বার স্যামুয়েল মুরসালিন, আইইউবির আফনান ইউসুফ এবং স্প্লিটপের ডিরেক্টর মীর মুতাসিম হোসাইন উপস্থিত ছিলেন।



