ডাচ্-বাংলা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের স্ট্র্যাটেজিক কনক্লেভ
অর্থনৈতিক ডেস্ক

গ্রাহকসেবার মান আরও উন্নত এবং ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করতে ডাচ্-বাংলা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে হাইব্রিড মডেলে এ কনক্লেভ আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল হওয়ার এবং ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে ব্যাংকটির অবস্থান আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। কনক্লেভে চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা নিজ নিজ কৌশল উপস্থাপন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা দিকনির্দেশনা দেন। এ সময় শাখা কর্মকর্তা এবং রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধানরা অনলাইনে অংশ নেন।



