Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় করপোরেট কর্নার

৫ হাজার নবীনকে স্বাগত জানাল ড্যাফোডিল ইউনিভার্সিটি

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৭:২৫
৫ হাজার নবীনকে স্বাগত জানাল ড্যাফোডিল ইউনিভার্সিটি

রাজধানীর সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত হলো ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’।

আজ সোমবার (১১ মে) প্রায় পাঁচ হাজার নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা জাহিদ হাসান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং প্রশাসনিক কর্মকর্তারা।

এ ছাড়া ভিডিওবার্তার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

অনুষ্ঠানের অংশ হিসেবে অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে আয়োজন করা হয় ‘ক্লাব রিক্রুটমেন্ট প্রোগ্রাম’। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব অংশ নেয় এবং শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ অনুযায়ী পছন্দের ক্লাবে সদস্য হওয়ার সুযোগ পান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের সফল অ্যালামনাইদের অংশগ্রহণে আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সেশন।

এতে বক্তব্য দেন র‍্যানকন অটো ডিভিশন-২-এর ক্রিয়েটিভ লিড এএসএম আরিফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) ইউথ অ্যান্ড অ্যাডোলেসেন্ট প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর ও অ্যাস্ট্রাজেনেকার ইউথ হেলথ প্রোগ্রামের অ্যাডভাইজরি বোর্ড সদস্য মেহেদী হাসান বাপ্পি, জনতা ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার নুসরাত জাহান এবং আকন্দ ইঞ্জিনিয়ারিংয়ের সিইও এএম তাজউদ্দিন আহমেদ। তারা নিজেদের বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বক্তারা নবীন শিক্ষার্থীদের ড্যাফোডিল স্মার্ট সিটির আধুনিক প্রযুক্তি ও অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের দক্ষ ও আত্মবিশ্বাসী পেশাজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। গত সেমিস্টারে বিভিন্ন অনুষদের কৃতি শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়।

শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় ও পরিচালনার দায়িত্বে ছিল বিশ্ববিদ্যালয়ের ‘অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স’।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিবিশ্ববিদ্যালয়নবীন শিক্ষার্থী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise