ওয়ালটনের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষ ইলেকট্রনিকস প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এস এম শামছুল আলম। কোম্পানির আর্থিক অগ্রগতি, লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন ও সৌরবিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধিসহ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। এতে ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী, এস এম রেজাউল আলম ও এস এম মঞ্জুরুল আলম অভি, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মো. সাদিকুল ইসলাম ও জোহরা বিবি, এএমডি মো. জিয়াউল আলম ও আবু নাফিসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিনিয়োগকারীরা আকর্ষণীয় ডিভিডেন্ড এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগের প্রশংসা করেন।



