জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ চিত্রপ্রদর্শনী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মো. জাকির-উস-সালামের এক গুচ্ছ চিত্রকর্মের ডিজিটাল প্রিন্ট নিয়ে ‘ইতিহাসের উপস্থাপন’ শীর্ষক বিশেষ চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আগামী ৭ থেকে ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
শিল্পী মো. জাকির-উস-সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং জাপানের টোকিও ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৬ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক এবং ২০০৯ সালে জাপান সরকারের মেক্সট স্কলারশিপ লাভ করেন। জাপান ও বাংলাদেশে তার একাধিক একক ও আন্তর্জাতিক শিল্পপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এ বিশেষ আয়োজনে বরেণ্য শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের শিল্পপ্রেমীদের আমন্ত্রণ জানানো হয়েছে।



