Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

সাসটেইনেবিলিটি বিষয়ে পিজিডি চালু করল ড্যাফোডিল ও সুইসকন্টাক্ট

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৬:৪৯
সাসটেইনেবিলিটি বিষয়ে পিজিডি চালু করল ড্যাফোডিল ও সুইসকন্টাক্ট

সংগৃহীত ছবি

বাংলাদেশের শিল্প খাতকে আরও টেকসই, পরিবেশবান্ধব ও বৈশ্বিক কমপ্লায়েন্স উপযোগী করতে যৌথভাবে নতুন পিজিডি প্রোগ্রাম চালু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও সুইসকন্টাক্ট। দেশের প্রথম ইউজিসি অনুমোদিত ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাসটেইনেবল বিজনেস অ্যান্ড ইএসজি ম্যানেজমেন্ট (এসবিইএম)’ প্রোগ্রামের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে ২২ মে ডিআইইউ ক্যাম্পাসে।

সুইসকন্টাক্টের ‘প্রগ্রেস’ প্রকল্পের সহযোগিতা এবং সুইডেন ও সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় চালু হওয়া এ প্রোগ্রামের লক্ষ্য হলো তৈরি পোশাক খাতসহ বিভিন্ন শিল্পখাতে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসনভিত্তিক কমপ্লায়েন্স বিষয়ে দক্ষ পেশাজীবী তৈরি করা।

অনুষ্ঠানে ডিআইইউর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক তাহসিনা ইয়াসমিন প্রথম ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানান। তিনি উল্লেখ করেন, কর্মজীবী পেশাজীবীদের সুবিধা বিবেচনায় রেখেই কোর্সের অ্যাকাডেমিক কাঠামো সাজানো হয়েছে।

ডিআইইউর সাসটেইনেবিলিটি অফিসার ইব্রাহিম হোসেন প্রোগ্রামটির প্রেক্ষাপট, লক্ষ্য ও পরিচালন কাঠামো তুলে ধরেন। সুইসকন্টাক্ট বাংলাদেশের ‘প্রগ্রেস’ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাইয়েদুল আরেফিন মন্তব্য করেন, শিল্প খাতের বাস্তব চাহিদা ও বৈশ্বিক কমপ্লায়েন্স চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করেই কারিকুলাম তৈরি করা হয়েছে।

প্রথম সেমিস্টারের ফ্যাকাল্টি ও ট্রেইনার পরিচিতি পর্ব ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। এতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাসটেইনেবিলিটি বিশেষজ্ঞরা যুক্ত রয়েছেন। তারা কার্বন ফুটপ্রিন্ট মূল্যায়ন, এনার্জি অডিটিং, সোশ্যাল কমপ্লায়েন্স এবং বৈশ্বিক রিপোর্টিং কাঠামো বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেবেন।

ডিআইইউর ইউনিভার্সিটি র‍্যাংকিং সেল ও সাসটেইনেবিলিটি উইংয়ের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ মনির হোসেন উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারের নতুন কমপ্লায়েন্স চাহিদা পূরণে এই পিজিডি প্রোগ্রাম দেশের শিল্প খাত, বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার ভাষ্য, ডিআইইউ ও সুইসকন্টাক্টের এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে টেকসই উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে আরও বিস্তৃতভাবে কাজ করবে।

ওরিয়েন্টেশন শেষে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নেটওয়ার্কিং সেশন ও গ্রুপ ফটোশুট অনুষ্ঠিত হয়।

ডিআইইউ দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আন্তর্জাতিক বিভিন্ন র‍্যাংকিংয়ে স্থান অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পেশাগত দক্ষতা উন্নয়ন ও করপোরেট প্রশিক্ষণ নিয়ে কাজ করছে।

অন্যদিকে, সুইসকন্টাক্ট একটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী অলাভজনক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ‘প্রগ্রেস’ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আরও পরিবেশবান্ধব, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে কাজ করছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসুইসকন্ট্যাক্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারতের

    হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারতের

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব