রাঙামাটিতে যমুনা ব্যাংকের ১১৮তম উপশাখা উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি

গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে রাঙামাটিতে ১১৮তম উপশাখা উদ্বোধন করেছে যমুনা ব্যাংক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন ও বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি এবং এফবিসিসিআইয়ের সহায়ক কমিটির সদস্য মো. বেলায়েত হোসেন ভূঁইয়া। সভাপতিত্ব করেন ব্যাংকের নাসিরাবাদ শাখা ব্যবস্থাপক মো. সাইফুদ্দিন চৌধুরী। বক্তব্য দেন চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. আলী বাবর, রাঙামাটি নারী উদ্যোক্তা ফোরামের রোজিনা ইসলাম ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ। এ সময় ব্যাংকের কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।



