Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

ব্যয় বৃদ্ধি ও প্রশাসনিক জটিলতার অবসান চান ব্যবসায়ীরা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৯:৫৫
ব্যয় বৃদ্ধি ও প্রশাসনিক জটিলতার অবসান চান ব্যবসায়ীরা

ছবি: আগামীর সময়

বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতা এবং অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মুখে দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতি উত্তরণে ব্যবসা পরিচালন ব্যয় হ্রাস, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সরকারি সেবা অটোমেশন করা, ব্যাংক ঋণের সুদের হার কমানো, এলসি খোলার প্রক্রিয়া সহজীকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর জোর দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আজ শনিবার ধানমন্ডির ডিসিসিআই নিউ কনভেনশন হলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক মতবিনিময়সভায় এই তাগিদ দেওয়া হয়।

ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ১৫টি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং শতাধিক ব্যবসায়ী প্রতিনিধি এই সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বার সভাপতি তাসকীন আহমেদ বললেন, দেশের ব্যবসায়ীরা অর্থনীতিতে বড় অবদান রাখলেও প্রশাসনিক জটিলতা, কর ও ভ্যাটের অস্পষ্টতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সংকট এবং সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীদের বেচাকেনা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।

তবে নতুন বাজেটে উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা, কাঁচামাল আমদানিতে উৎসে কর হ্রাস এবং সিএমএসএমই খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়াকে ইতিবাচক উল্লেখ করে তিনি জানান, বাজেট ঘাটতি পূরণে সরকারের ব্যাংক ঋণনির্ভরতা বেসরকারি খাতের ঋণপ্রবাহকে সংকুচিত করছে, যা বিনিয়োগের জন্য উদ্বেগের বিষয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ জানান, ট্রেড লাইসেন্সসহ সিটি কর্পোরেশনের সেবা প্রাপ্তিতে হয়রানি কমাতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীদের সুবিধার্থে শিগগিরই ঢাকা চেম্বারে ‘ট্রেড লাইসেন্স নবায়ন সপ্তাহ’ আয়োজন করা হবে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের বললেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে চাঁদাবাজদের গ্রেপ্তার অভিযান অব্যাহত। রাজধানীর যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং পুরো ঢাকা শহরে ‘স্মার্ট পুলিশিং’ প্রকল্প চালুর বিষয়টি বাংলাদেশ পুলিশ সক্রিয়ভাবে বিবেচনা করছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ উল্লেখ করেন, তিন মাস পরপর ভ্যাট রিটার্ন দেওয়ার সুযোগ ব্যবসায়ীদের মূলধন ধরে রাখতে সাহায্য করবে। এনবিআর'র দ্বিতীয় সচিব নুসরাত ফারজানা জানান, নতুন অর্থ আইন ২০২৬-এর মাধ্যমে ব্যবসা সহজীকরণে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন খাতে ২০৩৫ সাল পর্যন্ত কর অব্যাহতির সুবিধা দেওয়া হয়েছে।

মুক্ত আলোচনা পর্বে ব্যবসায়ীরা চশমা খাতের যন্ত্রপাতি আমদানি সহজ করা, রিয়েল এস্টেট খাতের সাইনিং মানির ওপর কর কমানো, ফ্রিল্যান্সার ও ডিজিটাল মার্কেটিং নীতিমালা প্রণয়ন এবং ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ১ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করার দাবি জানান।

অনুষ্ঠান শেষে ঢাকা চেম্বারের পক্ষ থেকে ৩৯টি নতুন প্রতিষ্ঠানকে সদস্যপদ প্রদান করা হয়। এ সময় ডিসিসিআই'র ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী ও সহসভাপতি মো. সালেম সোলায়মানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীডিসিসিআইঢাকা চেম্বার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে