বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতা এবং অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মুখে দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতি উত্তরণে ব্যবসা পরিচালন ব্যয় হ্রাস, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সরকারি সেবা অটোমেশন করা, ব্যাংক ঋণের সুদের হার কমানো, এলসি খোলার প্রক্রিয়া সহজীকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর জোর দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।আজ শনিবার ধানমন্ডির ডিসিসিআই নিউ কনভেনশন হলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক মতবিনিময়সভায় এই তাগিদ দেওয়া হয়।ধানমন্...