Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাজেট

বাজেট নিয়ে জনমনে প্রতিক্রিয়া স্বস্তির পাশাপাশি শঙ্কাও

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:২৬
বাজেট নিয়ে জনমনে প্রতিক্রিয়া স্বস্তির পাশাপাশি শঙ্কাও

গ্রাফিকস: আগামীর সময়

দেশের মানুষের কাছে এখন ‘হট টপিক’ হলো বাজেট। কোন পণ্যের দাম বাড়ল বা কমল, কোন খাত কত বরাদ্দ পেল, রোজকার দিনযাপনে কেমন পড়বে প্রভাব— তাই এখন আলোচনার বিষয়। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট নিয়ে পাওয়া গেল সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, এটি উন্নয়ন ও জনকল্যাণমুখী বাজেট, আবার কেউ মূল্যস্ফীতি, পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগও জানালেন।

গতকাল বৃহস্পতিবার দিনভরই ঢাকার অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজারের ক্রেতা-বিক্রেতাদের আলোচনায় ছিল বাজেট প্রসঙ্গ। ফল বিক্রেতা থেকে শুরু করে ফুটপাতের চা-সিগারেট দোকানি, মোবাইল ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা— সবাই রাখছিলেন নিজেদের মত। ব্যবসায়ীরা বলছিলেন, বাজেটের প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামে গিয়ে পড়ে আর সেই চাপ সামলাতে হয় বিক্রেতা ও ক্রেতাকেই। আর ক্রেতাদের অভিযোগ, কাগজে-কলমে নানা সুবিধার কথা বলা হলেও বাস্তবে বাজারে এর প্রতিফলন দেখা যায় না খুব একটা।

ফল বিক্রেতা এখলাস খান সাগর বললেন, ‘একটু পরপর ফেসবুকে ঢুকে খবর নিচ্ছি। শুনলাম বিদেশি ফলের দাম বাড়বে। এমনিতেই ক্রেতারা এসে অনেক দামাদামি করেন। আরও দাম বাড়লে তো ক্রেতাদের বোঝাতে কষ্ট হয়ে যাবে। অনেকে কিনতে চাইবেন না। আবার প্রতিদিন সব ফল বিক্রি না হলে তো সেগুলো নষ্ট হয়ে যাবে। এতে আমরা ক্ষতির মুখে পড়ব।’

কিছুটা হতাশার সুর চা-সিগারেট বিক্রেতা মোহাম্মদ আলমগীরের কথায়। তিনি বলছিলেন, ‘আমার কোনো প্রতিক্রিয়া নেই। ক্রেতারাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিচ্ছেন। দাম বাড়লে আমিও বেশি দামে বিক্রি করব। এমনিতেই সিগারেট বিক্রি কমে গেছে, অনেকে কমদামি সিগারেটের দিকে ঝুঁকছেন, আবার অনেকে বলছেন, দাম বাড়লে সিগারেটই ছেড়ে দেবে।’

বাজেটে কমলেও আসলেই সব পণ্যের দাম কমে কি না— সেই প্রশ্ন ওষুধ বিক্রেতা মোহাম্মদ সৌরভের। তার ভাষ্য, ‘কমার কথা তো প্রতি বছরই শুনি। সাত বছর ধরে এই ব্যবসা করছি, কখনো দেখিনি যে ওষুধের দাম কমছে। এবার শুনেছি কিডনি ডায়ালাইসিস পণ্যের দাম কমবে। কিন্তু এগুলো শুধু শুনি, কখনো কমতে দেখিনি। আজ বাজেট দিচ্ছে, কিছুদিন পর সবাই ভুলে যাবেন। তখন দাম যা বাড়ার তা বাড়বেই।’

মোবাইল ফোনের দাম বাড়লে ক্রেতা কমে যায় জানিয়ে মোবাইল ফোন বিক্রেতা মোহাম্মদ ফয়সাল বললেন, ‘মোবাইল ফোনের দাম তো রোজার ঈদের পর থেকেই বাড়ছে। আবার যদি বাজেটেও বাড়ে, তাহলে তো আমাদের অসুবিধা আরও বাড়বে। কারণ তখন ক্রেতারা কম মোবাইল কিনবেন। দাম কমলে আমাদের জন্য সুবিধা, তাহলে বিক্রি বাড়বে।’ কারওয়ান বাজারে নিয়মিত বাজার করতে আসেন আবুল হোসেন। তার কণ্ঠেও হতাশা। তিনি বললেন, ‘বাজেটে দাম কমার বিষয়টি শুধু কাগজে আছে, বাস্তবে নেই। বাজার সাধারণ মানুষের পক্ষে আর নেই। নিম্ন আয়ের মানুষ বাজার করে খেতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত বাজার সিন্ডিকেট ভাঙবে না, ততক্ষণ দাম কমবে না। বাস্তবে বাজেটের পর কোনো জিনিসের দাম কমে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলব, তারা যেন বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করে। এ ছাড়া শুধু বাজেটে ছাড় দিয়ে কোনো লাভ নেই।’

বাজেটপ্রতিক্রিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে