নারী ও সিনিয়র সিটিজেনদের করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। এতে নারী করদাতা ও সিনিয়র সিটিজেনদের করমুক্ত আয়সীমা বাড়ছে।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, নারী ও সিনিয়র সিটিজেনদের (৬৫ বছর বা তদূর্ধ্ব) ক্ষেত্রে সাধারণ সীমার চেয়ে আরও ৫০ হাজার টাকা বেশি সুবিধা পাবেন।
অর্থাৎ শুরুতে তাদের করমুক্ত সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা।
মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় আগামী পাঁচ বছরের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হবে।






