Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

পদ্মা ব্যাংক চলবে এখন কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৯:৪৬
শেয়ার করুন:
পদ্মা ব্যাংক চলবে এখন কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে

গ্রাফিকস: আগামীর সময়

দীর্ঘদিনের আর্থিক সংকট থেকে ঘুরে দাঁড়াতে না পারায় পদ্মা ব্যাংক পিএলসিকে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। এর মধ্য দিয়ে ব্যাংকটির রেজল্যুশন প্রক্রিয়া শুরু হলো। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে এক বছরের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত ৪ অক্টোবর ‘বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে আগামীর সময়। এর প্রায় দেড় মাস পর আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদ্মা ব্যাংককে রেজল্যুশনের আওতায় আনার সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ব্যাংকিং খাতের সার্বিক স্থিতিশীলতা ও সুশাসন বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় চলমান আর্থিক খাত সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে পদ্মা ব্যাংককে রেজল্যুশনের আওতায় আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত এক দশকের বেশি সময়ে খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, তারল্য সংকট ও সুশাসনের ঘাটতিসহ বিভিন্ন কারণে পদ্মা ব্যাংকের আর্থিক দুর্বলতা পুঞ্জীভূত হয়েছে। এতে ব্যাংকটি গভীর সংকটে পড়ে। কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তত্ত্বাবধান, তারল্য সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার পরও ব্যাংকটির আর্থিক সূচকে কাঙ্ক্ষিত ও টেকসই উন্নতি হয়নি।

এ অবস্থায় ব্যাংকটির সামগ্রিক আর্থিক সক্ষমতা এবং কার্যকরভাবে পরিচালিত হওয়ার সম্ভাবনা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা সুদৃঢ় করাই এর উদ্দেশ্য বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর বিধান অনুযায়ী পদ্মা ব্যাংকের জন্য কার্যকর ও উপযুক্ত রেজল্যুশন কৌশল গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তবে আপাতত ব্যাংকটিতে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে না। ব্যাংকটির স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম ও গ্রাহকসেবা আগের মতোই অব্যাহত থাকবে।

এর আগে গত ১৭ নভেম্বর পদ্মা ব্যাংককে রেজল্যুশন আইনের আওতায় নিষ্পত্তির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। ওই দিন কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

০৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ব্যাংক বলেছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা সুদৃঢ় করতে তারা বদ্ধপরিকর। পদ্মা ব্যাংকের সংকট উত্তরণের পাশাপাশি এ সংস্কারমূলক পদক্ষেপ দেশের সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

পদ্মা ব্যাংকব্যাংক রেজল্যুশন আইনবাংলাদেশ ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস