১০ বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পদ্মা ব্যাংক পিএলসি (সাবেক ফার্মারস ব্যাংক)। সে সময় থেকেই তারল্য সংকটে ঘুরপাক খাচ্ছে ব্যাংকটি। বছরের পর বছর নানা পদক্ষেপের পরও কোনো উন্নতি হয়নি; বরং উদ্যোক্তারা নামে-বেনামে ঢালাওভাবে ঋণ নিয়েছেন। মানা হয়নি ন্যূনতম বিধিবিধান, হয়েছে রীতিমতো লুটপাট।এমন নাজুক পরিস্থিতি থেকে উদ্ধারে সাত বছর আগে ব্যাংকটির নাম পরিবর্তন করে দেওয়া হয় পদ্মা। তৎকালীন সরকারের নির্দেশে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সেখানে নতুন করে বিনিয়োগ করেছিল প্রায় সাত হাজার কোটি টাকা। এতে...