সর্বোচ্চ বাস্তবায়ন নিশ্চিতের লক্ষ্য
উন্নয়ন বাজেট কাটছাঁটের প্রক্রিয়া শুরু
- গত পাঁচ বছরে ছেঁটে ফেলা হয় ১ লাখ ৩৮ হাজার ৯৩৩ কোটি টাকা

গ্রাফিকস: আগামীর সময়
আগেভাগেই চলতি অর্থবছরের উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সংশোধন প্রক্রিয়া শুরু করেছে পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়। অন্যান্য অর্থবছরে জানুয়ারি মাসে এ প্রক্রিয়া শুরু হলেও এবার নভেম্বরের প্রথম দিকেই শুরু করা হয়েছে। এরই মধ্যে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাছে বৈদেশিক ঋণের বরাদ্দ চাহিদা চেয়ে চিঠি পাঠিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। এ ছাড়া সংশোধিত এডিপি (আরএডিপি) তৈরির নীতিমালা জারি করেছে পরিকল্পনা বিভাগ।
তবে গত কয়েক



