Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

ফ্রেইট ফরোয়ার্ডার্স বিধিমালায় জটিলতা

  • স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে ডেনমার্ক দূতাবাস
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:১৯
ফ্রেইট ফরোয়ার্ডার্স বিধিমালায় জটিলতা

সংগৃহীত ছবি

বাংলাদেশের ফ্রেইট ফরোয়ার্ডিং খাতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের একটি নীতিগত অনিশ্চয়তা দূর করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে ঢাকার ডেনমার্কের দূতাবাস। দূতাবাসের মতে, বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন নিয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, ফ্রেইট ফরোয়ার্ডার্স রুলস-২০০৮ অনুযায়ী শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা পরিচালনার সুযোগ পেত। তবে ২০১৫ সালে বিধিমালার সংশোধনের পর নতুন করে শতভাগ বিদেশি মালিকানায় প্রতিষ্ঠান গঠনের সুযোগ কার্যত বন্ধ হয়ে যায়। কিন্তু সংশোধনের আগে বৈধভাবে নিবন্ধিত বিদেশি প্রতিষ্ঠানের লাইসেন্স কীভাবে নবায়ন হবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট বিধান নেই।

২০০৬ সালে দেশে প্রায় ৬৫০টি ফ্রেইট ফরোয়ার্ডিং প্রতিষ্ঠানের মধ্যে ১২টি ছিল শতভাগ বিদেশি মালিকানাধীন এবং ২০টি যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছিল। বর্তমানে দেশে কয়েক হাজার ফ্রেইট ফরোয়ার্ডিং প্রতিষ্ঠান থাকলেও বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। এসব পুরনো প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নই এখন প্রধান উদ্বেগের বিষয়।

এদিকে প্রণয়নাধীন ফ্রেইট ফরোয়ার্ডার্স রুলস-২০২৫-এ পুরনো লাইসেন্সধারী প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়টি উল্লেখ থাকলেও, লাইসেন্স নবায়নের প্রক্রিয়া স্পষ্ট করা হয়নি। ডেনমার্ক দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স অ্যান্ডার্স বি. কার্লসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিদ্যমান লাইসেন্সধারীদের নতুন বিধিমালায় স্বীকৃতি দেওয়া হলেও তারা আগের নিয়মে লাইসেন্স নবায়নের সুযোগ পাবেন কি না, তা পরিষ্কার নয়।

দূতাবাস অনুরোধ করেছে, নতুন আবেদনকারীদের জন্য নির্ধারিত কঠোর শর্ত যেন আগে থেকেই বৈধভাবে পরিচালিত বিদেশি প্রতিষ্ঠানের ওপর প্রযোজ্য না করা হয়। তাদের মতে, এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না থাকায় অনেক প্রতিষ্ঠান এনবিআরের কাছে ব্যাখ্যা চাইলেও সমাধান পায়নি। এমনকি কয়েকটি বিষয় আদালত পর্যন্ত গড়িয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, বিষয়টি এখন শুধু একটি প্রশাসনিক সমস্যা নয়। এটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশের চলমান বাণিজ্য সংলাপেও একটি অশুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতা (নন-ট্যারিফ ব্যারিয়ার) হিসেবে আলোচিত হচ্ছে। ফলে এটি বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগ ও ব্যবসা পরিবেশের সঙ্গেও জড়িত।

চিঠিতে বলা হয়েছে, লাইসেন্স নবায়ন বিষয়ে স্পষ্ট নীতিমালা বা ব্যাখ্যা দিলে বিদ্যমান বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, নতুন বিনিয়োগ উৎসাহিত হবে, আইনি জটিলতা কমবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ আরও স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে পরিচিত হবে।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    ০৯ জুলাই ২০২৬, ০০:৩০

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    ০৯ জুলাই ২০২৬, ০০:৪৯

    আবার কাঁদল কারবালা

    আবার কাঁদল কারবালা

    ০৯ জুলাই ২০২৬, ০১:১১

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    ০৯ জুলাই ২০২৬, ০২:০৭

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ০৯ জুলাই ২০২৬, ০২:১৫

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৯

    মিছিলে উত্তেজনার পর পুলিশের ভূমিকা নিয়ে মমতার ক্ষোভ

    মিছিলে উত্তেজনার পর পুলিশের ভূমিকা নিয়ে মমতার ক্ষোভ

    ০৯ জুলাই ২০২৬, ০২:২৪

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩

    মাঠে তার হাঁটুজল থাকে

    মাঠে তার হাঁটুজল থাকে

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    অবস্থা খারাপের চেয়েও খারাপ

    অবস্থা খারাপের চেয়েও খারাপ

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৩

    advertiseadvertise