Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

রিজার্ভের লক্ষ্য অর্জন কঠিন

ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৪:১৫
রিজার্ভের লক্ষ্য অর্জন কঠিন

গ্রাফিকস: আগামীর সময়

আগামী বাজেটে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ৫১ দশমিক ৪০ বিলিয়ন ডলারের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, বর্তমান বাস্তবতায় তার অর্থনৈতিক তাৎপর্য খুবই সামান্য। এটি মূলত উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব মেলাতে বা সমীকরণটি কাগজ-কলমে ভারসাম্যপূর্ণ দেখাতে নির্ধারণ করা একটি কাল্পনিক লক্ষ্যমাত্রা শুধু। এ লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে।

আসন্ন বাজেটে এ সমীকরণের প্রধান চালক বা ভেরিয়েবলগুলো যেমন— জিডিপি প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ (এফডিআই) ও পোর্টফোলিও বিনিয়োগসহ সামগ্রিক বিনিয়োগ এবং আইএমএফ বা অন্য উন্নয়ন সহযোগীদের বৈদেশিক সহায়তার প্রবৃদ্ধি— সবক্ষেত্রেই স্থবিরতা চলছে। ফলে বাস্তব চিত্র হলো, আমাদের রপ্তানি আয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।

বৈদেশিক মুদ্রা অর্জনের নিয়ামক হচ্ছে রপ্তানি আয়। আট মাস ধরে রপ্তানি আয়ে ভাটা দেখা দিয়েছে। অনেক দেশে বিশেষ করে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউকের মতো বড় বাজাের তৈরি পোশাক রপ্তানি কমছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আমদানি করতে অত্যধিক ডলার ব্যয় হচ্ছে, যা শেষ পর্যন্ত রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করবে।

এ ছাড়া প্রতি বছর কোরবানির ঈদে রেমিট্যান্স বাড়ে, এটি স্বাভাবিক। ফলে এবার সাময়িকভাবে রেমিট্যান্সপ্রবাহ বাড়লেও দীর্ঘমেয়াদে কোনো টেকসই ও আশাব্যঞ্জক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে না। এ ছাড়া এখন হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স আসছে, ডলার সংকট কাটাতে যেখানে হুন্ডি বন্ধ ও প্রাতিষ্ঠানিক চ্যানেলে ডলারের জোগান বাড়ানো জরুরি, সেখানে কাঠামোগত সংস্কারে দৃশ্যমান উদ্যোগ নেই। ফলে সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর এমন দুর্বল পরিস্থিতিতে শুধু আইএমএফের ঋণের ওপর ভর করে কোনো শক্ত ভিত্তি ছাড়াই রিজার্ভের এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করা বেশ কঠিন এবং এটি মূলত একটি অতি আশাবাদী ও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা।

খন্দকার গোলাম মোয়াজ্জেমরিজার্ভবৈদেশিক মুদ্রা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ