রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড এখনো দুর্বল অবস্থায় রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগ ও ঋণপ্রবাহ বাড়ানো, রপ্তানিতে প্রবৃদ্ধি ফিরিয়ে আনা এবং ব্যাংক খাতের দুর্বলতা কাটিয়ে ওঠা এখন অর্থনীতির বড় চ্যালেঞ্জ।
তবে সামগ্রিকভাবে এপ্রিল-জুন প্রান্তিকে অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। সংস্থাটির পর্যবেক্ষণ, এই পুনরুদ্ধারকে টেকসই করতে মূল্যস্ফীতি কমানোর পাশা...