Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৯
রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টানা ৩৯ মাস পর আবারও ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৪ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ হয়েছে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ফলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় ব্যাংকগুলোর কাছ থেকে অতিরিক্ত ডলার কিনে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলেই রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

চলতি অর্থবছরের শুরু থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে মোট ২ হাজার ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৯০ শতাংশ বেশি। রেমিট্যান্স বৃদ্ধির কারণে ব্যাংকগুলোর কাছে ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে চলতি অর্থবছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত বাজার থেকে ৫৪৬ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকরিজার্ভবৈদেশিক মুদ্রা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise