Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

ইনভেস্ট বাংলাদেশের নতুন সদস্য শাহনীলা আজহার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১৯:৫৬
শেয়ার করুন:
ইনভেস্ট বাংলাদেশের নতুন সদস্য শাহনীলা আজহার

শাহনীলা আজহার

ইনভেস্ট বাংলাদেশের সদস্য (পলিসি অ্যান্ড রিসার্চ) পদে নিয়োগ বেসরকারি খাত বিশেষজ্ঞ শাহনীলা আজহার। বেসরকারি খাত থেকে আসা তিনিই প্রথম পেশাজীবী, যিনি সংস্থাটির এই গুরুত্বপূর্ণ বিভাগের নেতৃত্ব দেবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশের এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।

নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় শাহনীলা আজহার বলেন, আগের তুলনায় বিনিয়োগ পরিবেশ উন্নয়নের গুরুত্ব এবং গতি এখন অনেক বেশি উল্লেখযোগ্য। এই সময়ে ইনভেস্ট বাংলাদেশে যোগ দিতে পেরে আমি আনন্দিত। তথ্যভিত্তিক বিশ্লেষণ আর বিশ্বের সফল অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন সংস্কার এগিয়ে নিতে চাই, যা বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা করা সহজ করবে।

বিনিয়োগের পরিবেশ উন্নয়ন, বাজারব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংস্কারসহ আন্তর্জাতিক উন্নয়ন খাতে শাহনীলা আজহারের দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব আফ্রিকায় বিভিন্ন সফল কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) বেসরকারি খাত উন্নয়ন কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ব্যবসার পরিবেশ উন্নত এবং মানসম্মত কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমে নেতৃত্ব দেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি ও ইলেকট্রনিক অর্থ স্থানান্তর ব্যবস্থা চালু এবং ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর কার্যক্রম ডিজিটাল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি রানা প্লাজা ধসের পর দেশের তৈরি পোশাক খাতে কর্মক্ষেত্রের নিরাপত্তা জোরদারে নেওয়া সংস্কার কার্যক্রমেও তার অবদান রয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ গঠনের পূর্বে তিনি তৎকালীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। বিদেশি বিনিয়োগকারীদের কাজের অনুমতি, বিনিয়োগের মূলধন নিজ দেশে ফেরত নেওয়া এবং রয়্যালটি পরিশোধের প্রক্রিয়া সহজীকরণ ছিল তার সেই কাজের মূল লক্ষ্য। শাহনীলা আজহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে বিবিএ এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও আন্তর্জাতিক ব্যবসায় এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি ব্যবসায় শিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি প্রদানকারী আন্তর্জাতিক সংগঠন বেটা গামা সিগমার সদস্য।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষকে একীভূত করে ২০২৬ সালের ২০ আগস্ট ইনভেস্ট বাংলাদেশ গঠিত হয়। এটি দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা। বিনিয়োগ উন্নয়ন ও সহায়তা, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের কার্যক্রমকে এক ছাদের নিচে এনে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসার প্রসারে সহায়তা করা এই সংস্থার মূল দায়িত্ব। পলিসি অ্যান্ড রিসার্চ হলো ইনভেস্ট বাংলাদেশের সাতটি মূল ডিভিশনের একটি। সংস্থাটির অন্য ছয়টি ডিভিশন হলো ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, ইনভেস্টমেন্ট সার্ভিসেস অ্যান্ড আফটারকেয়ার, ইন্ডাস্ট্রিয়াল জোন ম্যানেজমেন্ট, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স।

ইনভেস্ট বাংলাদেশশাহনীলা আজহারনতুন সদস্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা