ইনভেস্ট বাংলাদেশের সদস্য (পলিসি অ্যান্ড রিসার্চ) পদে নিয়োগ বেসরকারি খাত বিশেষজ্ঞ শাহনীলা আজহার। বেসরকারি খাত থেকে আসা তিনিই প্রথম পেশাজীবী, যিনি সংস্থাটির এই গুরুত্বপূর্ণ বিভাগের নেতৃত্ব দেবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশের এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় শাহনীলা আজহার বলেন, আগের তুলনায় বিনিয়োগ পরিবেশ উন্নয়নের গুরুত্ব এবং গতি এখন অনেক...