Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বাজারে উত্তাপ থাকলেও সরকারি হিসাবে কমেছে মূল্যস্ফীতির হার

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৭
শেয়ার করুন:
বাজারে উত্তাপ থাকলেও সরকারি হিসাবে কমেছে মূল্যস্ফীতির হার

বাজারে নিত্যপণ্যের দামে উত্তাপ থাকলেও সরকারি হিসাবে কমেছে মূল্যস্ফীতির হার। এক্ষেত্রে বলা হচ্ছে মূল্যস্ফীতি কমেনি। তবে মূল্যস্ফীতি বৃদ্ধির হার কমেছে। অর্থাৎ আগে যে হারে বাড়ত, এখন সেটি হচ্ছে না। অক্টোবর মাসে সার্বিকভাবে দেশের মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে। সেপ্টেম্বর মাসে এটি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। এ সময়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে হয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ, যা এর আগের মাসে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত খাতে পণ্যের মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। এদিকে কমেছে মজুরি হারও।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কনজ্যুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল সোমবার প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি। সরকারি আরেকটি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলেছে, গত এক মাসে বাজারে নিত্যপণ্যের দাম তেমন কমেনি। বরং কোনো ক্ষেত্রে বেড়েছে বা স্থিতিশীল রয়েছে। দামে খুব বেশি হেরফের হয়নি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জাতীয় পরিসংখ্যান দিবসের অনুষ্ঠানে গত রবিবার বলেছিলেন, এখন কোনো তথ্য প্রকাশ করতে গেলে পরিকল্পনামন্ত্রীর অনুমোদন নিতে হয় না। বিবিএস মাঠ থেকে যা তথ্য সংগ্রহ করছে, সেগুলো প্রক্রিয়াকরণ করে তারাই প্রকাশ করছে। ফলে জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি বা যেকোনো তথ্যের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ করার কোনো প্রশ্নই ওঠে না। বিবিএস সূত্র জানিয়েছে, অক্টোবর মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। এ সময় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৬ দশমিক ৩৭ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ১৮ শতাংশ। এ ছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১০ দশমিক ২১ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ।

এদিকে, শহর এলাকায় সার্বিক মূল্যস্ফীতির হার সামান্য কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৫ শতাংশে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। এ সময় খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার কমে হয়েছে ৬ দশমিক ৪২ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ২৫ শতাংশ। এ ছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও কমে হয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ।

কমেছে মজুরি হার

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে সার্বিকভাবে শ্রমিকের মজুরি হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। এর মধ্যে কৃষি খাতে অক্টোবরে মজুরি কমে হয়েছে ৭ দশমিক ৫৫ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ। এ ছাড়া শিল্প খাতে মজুরি হার কমে হয়েছে ৭ দশমিক ৬২ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ। সেবা খাতে মজুরি কমে হয়েছে ৭ দশমিক ৯৬ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক শূন্য ৭ শতাংশ।

টিসিবির তথ্য যা বলছে

গত এক মাসে বাজারে মোটা চাল বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা কেজি দরে। এক্ষেত্রে দামের কোনো পরিবর্তন হয়নি। চিকন চাল এক মাস আগে ৭০-৯০ টাকা কেজি বিক্রি হলেও এখন বেড়েছে কেজিতে ৫ টাকা। এক্ষেত্রে বিক্রি হচ্ছে ৭০-৯৫ টাকার মধ্যে। সয়াবিন তেল ১৮৯ থেকে ২০০ টাকা লিটার দরে এক মাস ধরেই একই দামে বিক্রি হচ্ছে। আটা এক মাস আগে ৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন হচ্ছে ৪৮-৫০ টাকায়। এখানে কোনো ক্ষেত্রে ২ টাকা কমেছে। আলু ২৫-৩০ টাকা দরেই বিক্রি হচ্ছে। পেঁয়াজ এক মাস আগে ৫০-৬০ টাকা কেজি হলেও এখন বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা কেজি দরে। কোনো ক্ষেত্রে মানভেদে ২০ টাকা কমেছে।


বাজার উত্তাপমূল্যস্ফীতিবিবিএস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ