Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

নতুন শুল্কের হুমকি ট্রাম্পের

মার্কিন শুল্ক প্রস্তাবে নতুন চাপে গার্মেন্ট

  • যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহারে কোটা সুবিধা চায় বাংলাদেশ
  • প্রস্তাব কার্যকর হলে শুল্কহার ছাড়িয়ে যাবে ৩৩ শতাংশ
  • সমঝোতা না হলে কমতে পারে ক্রয়াদেশ
আল আমিন রুবেল
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩
শেয়ার করুন:
মার্কিন শুল্ক প্রস্তাবে নতুন চাপে গার্মেন্ট

গ্রাফিকস: আগামীর সময়

ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক বাজারে পোশাকের দাম নিম্নমুখী প্রবণতার মধ্যে আরেক দফায় চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব। এটি কার্যকর হলে কমবে রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা ও টান পড়বে মুনাফায়। বেড়ে যাবে বাংলাদেশি পোশাকের দাম। শঙ্কা রয়েছে রপ্তানি ও ক্রয়াদেশ কমার।

মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারায় বাংলাদেশি পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। এ বিষয়ে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত মতামত নেবে ইউএসটিআর, আর ২৫ জানুয়ারি হবে শুনানি। প্রস্তাবটি কার্যকর হলে বাংলাদেশি পণ্যের ওপর শুল্কহার দাঁড়াতে পারে ৩৩ দশমিক ৬২ শতাংশ।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রস্তাবিত শুল্কহার নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। এ প্রস্তাবের কিছু ধারা বাংলাদেশের কাছে অযৌক্তিক মনে হচ্ছে এবং সেগুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে উৎপাদন করা পণ্য আবার মার্কিন বাজারে রপ্তানি করে। এ ধরনের বাণিজ্যিক সম্পর্ক শুল্কব্যবস্থা ও অন্যান্য বাণিজ্যসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার ভিত্তি হতে পারে।

নতুন এই শুল্ক প্রস্তাব এমন এক সময়ে এসেছে, যখন দেশের তৈরি পোশাকশিল্প জ্বালানি সংকট, উচ্চ সুদহার ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের চাপে রয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে পোশাকের দাম নিম্নমুখী থাকায় বাড়তি ব্যয় ক্রেতাদের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগও সীমিত হয়ে পড়েছে। তাই প্রস্তাবিত শুল্কহার সর্বোচ্চ ১৭ শতাংশে সীমিত রাখা এবং মার্কিন তুলায় তৈরি পোশাকের জন্য বিশেষ কোটা সুবিধা (শুল্ক মওকুফ) আদায়ে কূটনৈতিক আলোচনা জোরদারের আহ্বান জানিয়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা।

যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি বছর প্রায় ২০০ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে স্প্যারো গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম আগামীর সময়কে বললেন, যেকোনো বাড়তি শুল্ক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের। তবে প্রস্তাবিত শুল্কহার কমানোর বিষয়ে আলোচনার সুযোগ এখনো রয়েছে।

তিনি যোগ করলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক প্রস্তাবে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার (ওভার ক্যাপাসিটি) বিষয়টি উল্লেখ করা হয়েছে। কিন্তু বাংলাদেশের পোশাকশিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তো নেই, বরং বিদ্যমান সক্ষমতার পুরোটা ব্যবহার করাও সম্ভব হচ্ছে না। বিষয়টি আলোচনায় তুলে ধরে প্রস্তাবিত শুল্কহার কমানোর চেষ্টা করা উচিত।

পোশাক রপ্তানিকারকদের সংগঠন পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) হিসাব মতে, গত তিন বছরে পোশাকশিল্পের উৎপাদন ব্যয় বেড়েছে ২৫-৩০ শতাংশ। বিপরীতে রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। 

বাংলাদেশ রপ্তানি পণ্যে গড় সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ (এমএফএন) হিসেবে শুল্কহার ১৫ দশমিক ৬২ শতাংশ। এর সঙ্গে প্রস্তাবিত ১৮ শতাংশ যুক্ত হলে মোট শুল্কহার ২৫ দশমিক ৬২ শতাংশ থেকে বেড়ে ৩৩ দশমিক ৬২ শতাংশ হবে। বাংলাদেশের ক্ষেত্রে বিদ্যমান ১০ শতাংশ শুল্কের ওপর নতুন প্রস্তাবে সর্বোচ্চ ৮ শতাংশ বাড়তি চাপ সৃষ্টি হতে পারে। প্রস্তাবে আরও বলা হয়েছে, আলোচনা ও প্রতিশ্রুতির ক্ষেত্রে সন্তোষজনক অগ্রগতি না হলে শুল্কহার ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগী দেশগুলোর চেয়ে বাংলাদেশ এখনো কিছুটা সুবিধাজনক অবস্থানে। প্রস্তাব অনুযায়ী, ভিয়েতনামের শুল্কহার হতে পারে ৫০ দশমিক ৬ শতাংশ, চীনের ৪৩ দশমিক ১ শতাংশ ও ভারতের ৪০ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশ, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার জন্য এই হার ৩৩ দশমিক ৬ শতাংশ। তদন্তের আওতায় না থাকায় পাকিস্তানের বিদ্যমান ২৫ দশমিক ৬ শতাংশ শুল্ক বহাল থাকবে।

তবে এই সুবিধা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। ভারত ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য সমঝোতায় পৌঁছালে তাদের শুল্কহার কমে যথাক্রমে ৩২ দশমিক ৬ ও ৩৫ দশমিক ৬ শতাংশ হতে পারে। তখন ভারতের হার বাংলাদেশের চেয়ে কম হয়ে যাবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএসটিআরের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটি বলছে, বাংলাদেশের পোশাকশিল্পে বাড়তি উৎপাদন সক্ষমতা নেই। বরং মার্কিন ব্র্যান্ড ও ক্রেতাদের কম দাম দেওয়াই রপ্তানিকারকদের জন্য বড় চ্যালেঞ্জ।

প্রস্তাবে পোশাকের জন্য সরাসরি কোনো শুল্ক অব্যাহতি রাখা হয়নি। তবে কিছু পোশাকের শুল্ক কমাতে টেক্সটাইলভিত্তিক কোনো ব্যবস্থা চালু করা যায় কি না, সে বিষয়ে মতামত চেয়েছে ইউএসটিআর। গত জুলাইয়ের আলোচনায় মার্কিন তুলায় তৈরি পোশাকের জন্য কোটার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নতুন প্রস্তাবে তারও স্পষ্ট অগ্রগতি নেই।

গবেষণা সংস্থা ‘বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের’ প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দীন রুবেল বলেছেন, প্রস্তাবিত শুল্কহার সর্বোচ্চ ১৭ শতাংশে সীমিত রাখার চেষ্টা করতে হবে। পাশাপাশি মার্কিন তুলায় তৈরি পোশাকে কোটা সুবিধা আদায়ে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শুল্কঝুঁকি মোকাবিলায় রপ্তানি বাজার ও পণ্যের বহুমুখীকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং শ্রমমান উন্নয়নে বিনিয়োগ বাড়াতে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ।

মার্কিন শুল্কগার্মেন্টপ্রস্তাবশুল্কহারসমঝোতাক্রয়াদেশহুমকিট্রাম্পনিম্নমুখীপোশাকরপ্তানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল