বাংলাদেশে
সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আরও কমছে। চলতি
বছরের প্রথম প্রান্তিকের মতো দ্বিতীয় প্রান্তিকেও
দেশে একেবারে নতুন বিদেশি মূলধন
বা নেট ইক্যুইটি বিনিয়োগ
আগের বছরের একই সময়ের তুলনায়
৫ শতাংশ কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য
জানা গেছে।
বাংলাদেশ
ব্যাংকের তথ্য বলছে, চলতি
২০২৬ সালের এপ্রিল-জুন সময়ে দেশে
নতুন ইক্যুইটি বিনিয়োগ এসেছে ৭ কোটি ৭৪
লাখ ডলার। এক বছর আগে
একই সময়ে ইক্যুইটি বিনিয়োগের
পরিমাণ ছিল ৮ কোটি
১৩ লাখ ডলার। অর্থাৎ
এক বছরের ব্যবধানে ন...