মানিকগঞ্জের হরিরামপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বরাদ্দকৃত জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দকৃত চাল উত্তোলনের জন্য ডিও না দিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে চালের মূল্য বাবদ ১৯ হাজার ২০০ টাকা করে দেওয়া হচ্ছে। এর মধ্য থেকে আবার অফিস খরচ বাবদ রেখে দেওয়া হচ্ছে ১০০ টাকা।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সংশ্লিষ্টরা জানান, ২০২৬-২৭ অর্থবছরে উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মোট ৩২ হাজার ৮০০ মেট্রিক টন জিআর চাল ব...