Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হরিরামপুর

ঝুঁকিপূর্ণ কাঠের সেতুতে দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২০:১২
শেয়ার করুন:
ঝুঁকিপূর্ণ কাঠের সেতুতে দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ছবি: আগামীর সময়

মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চল চারদিকে নদী, খাল আর বিস্তীর্ণ জনপদে ঘেরা। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই জনপদের মানুষের কাছে যোগাযোগব্যবস্থা এখনো বড় এক সংকটের নাম। এর মধ্যে চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা এলাকায় খালের ওপর নির্মিত ভাঙাচোরা কাঠের সেতুটি যেন মানুষের প্রতিদিনের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সেতুটির পাটাতন ও রেলিং ভেঙে নড়বড়ে হয়ে পড়েছে। ফলে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছেন ১৫ গ্রামের মানুষ।

স্থানীয়দের যাতায়াতের অন্যতম মাধ্যম এই সেতু দিয়ে কবিরপুর, মনসুরাবাদ, আটত্রিশ দাগ, ভগবানচর (চর ইসলামপুর), কাজীকান্দা, এনায়েতপুর, নারানদিয়া, নটাখোলা, বালিয়াচক, গঙ্গাধরদি, পাটগ্রাম, হালুয়াঘাটা, খড়িয়া, বসনপুর ও সুতালড়ি গ্রামের মানুষ চলাচল করেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, সেতুটির বিভিন্ন স্থানের কাঠের পাটাতন সরে গিয়ে বড় বড় ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে। কোথাও কাঠ ভেঙে গেছে, কোথাও আবার জোড়াতালি দিয়ে চলাচলের উপযোগী রাখার চেষ্টা করা হয়েছে। সেতুর রেলিংয়েরও বিভিন্ন অংশ ভাঙা। এমন নড়বড়ে সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা।

স্থানীয় ভুক্তভোগীরা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে বিদ্যালয়গামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ। মোটরসাইকেল নিয়েও চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। শুকনো মৌসুমে সেতুর নিচ দিয়ে ঘোড়ার গাড়িতে মালামাল পরিবহন করা গেলেও বর্ষায় খালে পানি থাকায় সেই পথও বন্ধ হয়ে যায়। ফলে জীবন ঝুঁকি নিয়েই সেতুটির ওপর দিয়ে পারাপার হতে হচ্ছে মানুষকে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিমদের খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

২০ নভেম্বর ২০২৬

নটাখোলা গ্রামের মিজানুর রহমান বলেন, আমাদের এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া আসা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদে বিভিন্ন প্রয়োজনে যাতায়াত সব ক্ষেত্রেই এই সেতুটি ব্যবহার করতে হয়। কিন্তু সেতুটির বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সেতুটি ভেঙে সেখানে একটি পাকা সেতু নির্মাণ করে স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করার জন্য।

নটাখোলা আফরোজা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. বাধন বলেন, আমাদের এই সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। সেতুর কাঠ ভেঙে বিভিন্ন স্থানে বড় বড় ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করতে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। ঝুঁকি নিয়ে সেতু পার হতে হয়। মাঝেমধ্যে অনেকেই সেতু থেকে নিচে পড়ে দুর্ঘটনার শিকার হন। তাই সরকারের কাছে আমাদের দাবি, সেতুটি যেন দ্রুত মেরামত করে দেওয়া হয়।

নটাখোলা আফরোজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হান্নান মিয়া বলেন, প্রতিদিন এ ভাঙা কাঠের সেতু দিয়ে যাতায়াত করি। শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ সেতুটি ব্যবহার করেন। কিন্তু সেতুর বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে সেতুর মাঝখানে ও দুপাশের কাঠ ভেঙে যাওয়ায় প্রায়ই পথচারী ও মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। অনেক সময় মানুষ সেতু থেকে নিচেও পড়ে যাচ্ছেন। প্রায় ১৫টি গ্রামের মানুষ প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াত করেন। তাই জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানাই।

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, কাঠের সেতু হওয়ায় বৃষ্টির পানিতে কাঠ পচে যায়। এতে সেতুটি দ্রুত নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এর আগে কয়েকবার সেতুটি মেরামত করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। তাই এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে এখানে একটি পাকা সেতু নির্মাণ জরুরি।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. শাহীনুজ্জামান বলেন, এখানে নতুন একটা ব্রিজের জন্য প্রস্তাবনা দেওয়া আছে। মানিকগঞ্জ জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্প চলমান। এই প্রকল্পে এখানে নতুন করে একটা ব্রিজের প্রস্তাব দেওয়া আছে। এটার কার্যক্রম প্রক্রিয়াধীন।

হরিরামপুরঝুঁকিপূর্ণ সেতুদুর্ভোগনটাখোলা গ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার