গাজীপুরের শ্রীপুরে এক গার্মেন্টসকর্মীর স্বামীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফারুক ও নয়ন নামে দুজনের পরিচয়সহ অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ফারুক (৩২) সিলেটের...