Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গাজীপুরে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ-আনসার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৩:২০
শেয়ার করুন:
গাজীপুরে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ-আনসার

গাজীপুরের মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছুঁড়ে ও লাঠিপেটা করে আঞ্চলিক সড়ক থেকে সরিয়ে দেয়।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগ দেয় বিএনপি, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার সকালে গাজীপুরের সদর ও শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানায় যায়। এসময় তারা কাজে যোগ না দিয়ে ভেতরে অবস্থান করতে থাকে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ তৈরি করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকা থেকে শ্রমিকরা মাওনা চৌরাস্তার দিকে রওনা দেয়। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা আন্দোলনে যোগ দেয়। মিছিল নিয়ে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে লাঠি হাতে শ্রমিকরা অবস্থান নেয়। পরে পুলিশ ও আনসার সদস্যরা সেখানে গেলে শ্রমিকরা মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। সেখানে শ্রমিকরা লাঠি হাতে অবস্থান করে মিছিল করতে থাকে। আনসার সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক ছেড়ে চলে যেতে অনুরোধ করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধ উপেক্ষা করে শ্রমিকরা এগিয়ে আসতে থাকলে আনসার সদস্য ও পুলিশ সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। এসময় শ্রমিকরা শুরু করে দৌড়াদৌড়ি। এ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা শুরু করে। ছোঁড়া হয়  সাউন্ড গ্রেনেড। ছত্রভঙ্গ হয়ে যান শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

এদিকে ঢাকা-ময়সনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। এছাড়াও মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় টায়ার জ্বালিয়ে আগুন দেয় শ্রমিকরা। পরিস্থিতি বিবেচনায় আশপাশের বেশ কয়েকটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে পুলিশ সাউণ্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দিলেও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের অবরোধ চলছে। স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সফিউল বলেছেন, শ্রমিকরা বিচ্ছিন্ন ভাবে সড়ক-মহাসড়ক অবরোধ করে। এক স্থান থেকে সরিয়ে দিলে অন্য পাশে অবরোধ করে। মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবরোধ করলে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের সরিয়ে দেয়া হয়েছে। এছাড়াও বেলা ১১টার দিকে শ্রমিকরা হঠাৎ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকার অবরোধ করে। এসময় তাদের টিয়ার শেল ছুঁড়ে সরিয়ে দেওয়া হয়।

শ্রমিক আন্দোলনসড়ক অবরোধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’